ওসামাকে রক্ষায় কাজ করবেন সৎ ভাই ইয়াসলাম
সন্ত্রাসী কর্মকান্ডের মূল পরিকল্পনাকারী ও যুক্তরাষ্ট্র ঘোষিত ওসামা বিন লাদেন কখনও ধরা পড়লেও তাকে রক্ষার জন্য চেষ্টা করবেন বলে শনিবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার সৎ ভাই ইয়াসলাম বিন লাদেন।
তিনি বলেন, প্রতিটি মানুষেরই, এমনকি ওয়াশিংটনের ‘মোস্ট ওয়ান্টেড’ লাদেনরও নিজেকে রক্ষার অধিকার রয়েছে।
৫৪ ভাই-বোনের মধ্যে ওসামার চেয়ে ছয় বছরের বড় ইয়াসলামের বিশ্বাস লাদেন লাদেন বেঁচে আছেন।
আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদীনদের পক্ষ নিয়ে যুদ্ধে যাওয়ার আগে ১৯৭৮-৮১ সালে তিনি ওসামার সাথে কিছু সময় কাটান। কিন্তু এরপর ওসামার সাথে তার আর দেখা হয়েছে কিনা এ ব্যাপারে তিনি কিছু বলেননি।
সাক্ষাৎকারে ইয়াসলাম জানান, সন্ত্রাসী হামলার পর তিনি সকল ধরনের সংঘর্ষের নিন্দা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছিলেন।
