২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত রাষ্ট্রদূতের জন্য মিশরের আবেদন

ইরাকে অপহৃত মিশরীয় রাষ্ট্রদূতের সাথে খারাপ ব্যাবহার না করা এবং তাকে একজন আরবপ্রেমী হিসেবে দেখার জন্য অপহরণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। মিশরেরর পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আব্দুল ঘেইত এই আহ্বান জানান। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 11:29 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তিনি বলেন, ইরাক ও মিশর একযোগে অপহৃত মিশরীয় রাষ্ট্রদূত ইহাব আল-শেরিফ-এর মুক্তির জন্য কাজ করছে।

মাত্র পাঁচ সপ্তাহ আগে শেরিফ ইরাকে মিশরীয় দূতাবাসে শীর্ষ কূটনীতিক হিসেবে যোগ দেন।

১৯৯০ সালে সাদ্দাম হোসেনের কুয়েক দখলের পর অনেক দেশই ইরাক থেকে রাষ্ট্রদূত সরিয়ে নেয়। কিন্তু আমেরিকার ইরাক দখলের পর আরব দেশগুলিকে নতুন রাষ্ট্র হিসেবে ইরাককে শক্তিশালী করা ও গেরিলা কর্মকা- দমনের জন্য বাগদাদে রাষ্ট্রদূত নিয়োগের জন্য উৎসাহিত করে আসছিল।

শনিবার সংবাদপত্র কেনার সময় দু’টো বিএমডব্লিউ গাড়িতে অস্ত্রধারীরা শেরিফের পথরোধ করে তাকে অপহরণ করে নেয় বলে অজ্ঞাত সূত্রে জানা যায়। এর আগেও বেশ কয়েকজন মিশরীয়কে আরাক থেকে অপহরণ করা হলেও পরবর্তীতে অপহরণকারীরা তাদেরকে মুক্তি দেয়।