২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক ও গ্রীসের মধ্যে গ্যাস পাইপ লাইনের উদ্বোধন

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এককালের চিরশত্রু তুরস্ক এবং গ্রীসের মধ্যে তিনশ’ কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক গ্যাস লাইন স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

যৌথ এ প্রকল্পের মাধ্যমে কাস্পিয়ান সাগর থেকে উত্তোলিত গ্যাস গ্রীস থেকে তুরস্কে সরবরাহ করা হবে।

পাইপ লাইন সংযোগের কাজ আগামী ২০০৭ সাল নাগাদ শেষ হযে যাবে বলে ধারণা করা হচ্ছে। গ্রীস প্রধানমন্ত্রী কস্টাস কারামানলিস তুরস্কের সাথে সর্ম্পক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সেদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

কাস্পিয়ান সাগরের তলদেশে মজুদ বিশাল গ্যাস সম্পদ দক্ষিণ-পূর্ব ইউরোপের প্রতিটি দেশে সরবরাহের পরিকল্পনা রয়েছে গ্রীসের।