২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বিচার ব্যবস্থায় অর্থের প্রভাব

ইন্দোনেশিয়ার বিচার ব্যবস্থায় অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অপ্রতিরোধ্যভাবে বিস্তার লাভ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 03:47 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

স্বৈরশাসনামলের চেয়ে এখনকার সার্বিক পরিস্থিতির কোনও হেরফের হয়নি।

আইনের শাসন পুনর্গঠনের জন্য সবচেয়ে কার্যকর আইনি প্রতিষ্ঠান সুপ্রীম কোর্টের বিচারকদের প্রতিদিনের ভাবনাই হল নিজস্ব অর্থ ও রোজগার নিয়ে।

ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তোর কোটিপতি ছেলে টমি সুহার্তোর সাজা মওকুফ হওয়ায় বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সম্প্রতি বিচার ব্যাবস্থার স্বচ্ছতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

একজন বিচারককে ভাড়াটে খুনি দিয়ে খুন করার অপরাধে টমির ১৫ বছর  কারাদ-ের রায় ঘোষিত হয়। তখন সবার মধ্যে একটা ধারণা জন্মেছিল যে, আইনের উর্ধ্বে কেউ নয়, ইন্দোনেশিয়া আইনের শাসনের পথেই এগিয়ে যাচ্ছে।

কিন্ত কিছুদিন পরই জানা গেল, টমির সাজার মেয়াদ কমে এসেছে। সুহার্তোর আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্ট তার সাজার সময়সীমা কমিয়ে দেয়। সুপ্রীম কোর্টে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে আগামী এক বছরের মধ্যে তার কারাগার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

টমিকে ইতোপূর্বে দুই বছরের সাজা কমিয়ে দেয়া হয়েছিল। গত বছর স্বাধীনতা দিবসে আরও ৬ মাস সাজা মওকুফ করা হয়। সুপ্রীমকোর্ট ৫ বছর সাজা কমিয়ে দেয়ায় এখন আগামী ১২ মাসের মধ্যে তার মুক্তি নিশ্চিত হয়েছে।

কারাভ্যন্তরে টমি সুহার্তো কঠিন জীবন-যাপন করছে এমনটি ভাবার কোন সুযোগ নেই। জাভার একটি দ্বীপের কারাগারে বিলাসবহুল কক্ষে তিনি থাকেন।

এমনও গুজব আছে যে জেলের বাইরে নাইটক্লাবেও তাকে মাঝে মাঝেই দেখা যায়।

বিচারব্যবস্থা পুনর্গঠনের পক্ষে আইনজীবি ফ্রাঞ্জ জুনিতা বলেন, টমির সাজার মেয়াদ কমিয়ে দিয়ে ইন্দোনেশিয়ার বিচার ব্যবস্থায় আরেকটি কালো অধ্যায়ের সূচনা করলো সুপ্রীমকোর্ট। এর ফলে সমগ্র বিচার ব্যবস্থাই হুমকির মুখে পড়বে এবং টাকা ও ক্ষমতাবলে দোষীরা মুক্ত হয়ে যাবে।