২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইড্রোজেন জ্বালানি দিয়ে পরীক্ষামূলক বিমান উড্ডয়ন

বিমানে জ্বালানি তেলের বিকল্প হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহারের প্রচেষ্টা শুরু হয়েছে অনেকদিন ধরেই। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি হাইড্রোজেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে মনুষ্যবিহীন একটি বিমান আকাশে পাঠিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 01:44 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

উচ্চ প্রযুক্তির এই জ্বালানি প্রয়োগের ফলে আশা করা যাচ্ছে যে, অকটেন ব্যবহৃত বিমান পরিচালনার ফলে গ্রীন হাউস যে বিষাক্ত গ্যাসে দূষিত হয় তা হ্রাস পাবে।

প্রচলিত বিমানের চেয়ে ভিন্ন গড়নের বিমানটির আটটি প্রপেলারে ১৫ মিটার দীর্ঘ পাখা রয়েছে। উড়ন্ত বিমানে তরল হাইড্রোজেন জ্বালানি সেলে দগ্ধ হতে থাকে। এসময় বায়ু থেকে অক্সিজেন সংগৃহীত হয়। এর ফলে উৎপাদিত বিদ্যুৎ প্রপেলার ঘুরাতে সাহায্য করে।

ক্যালিফোর্ণিয়াভিত্তিক কোম্পানি এ্যারোভাইরনমেন্ট পরীক্ষামূলকভাবে বিমান উড়িয়েছে। প্রতিটি ১ ঘন্টা আকাশে ছিল। কর্তৃপক্ষ বলছে বিমানের ট্যাংক হাইড্রোজেন ভর্তি থাকলে একটানা ২৪ ঘন্টা আকাশে উড়া সম্ভব।