২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে চাকুরির দাবিতে সরকারি ভবন তছনছ

চাকরির দাবিতে আল আকসা ব্রিগেডের বেশ কিছু গেরিলা গাজা উপত্যকায় ফিলিস্তিনি সরকারি ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 12:26 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ব্রিগেডের প্রায় ৪০ জন গেরিলা সদস্য দক্ষিণ গাজার রাফাতে ফিলিস্তিনের আইন পরিষদ ভবনে জোর করে প্রবেশ করে এবং এসল্ট রাইফেল উচিয়ে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীতে চাকুরির দাবি জানায়।

বন্দুকধারীরা তাদেরকে নিরাপত্তা বাহিনীতে নেওয়া হবে বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস-এর অঙ্গীকারনামা দাবি করে।

ফিলিস্তিনের বিদ্রোহী সশস্ত্র গ্রুপগুলোকে নিরস্ত্র করতে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রেসিডেন্ট আব্বাস সম্প্রতি অবৈধ অস্ত্রধারীদের প্রতি অস্ত্র সর্মপন করে চাকুরিতে যোগ দেওয়ার আহাবান জানান।

আল আকসা ব্রিগেডের কয়েক শ’ বিদ্রোহী ইতোমধ্যে অস্ত্র জমা দিয়ে নিরাপত্তা বাহিনীতে যোগদানে আগ্রহ প্রকাশ করেছে।