সৌদি আরবের সমর্থন চেয়েছেন ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লোয়ার মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উদ্যোগে সৌদি আরবের সমর্থন চেয়েছেন।
রিয়াদ সফরে ব্লেয়ার সৌদি যুবরাজ আবদুল্লাহর সাথে এক বৈঠকে এই সমর্থন চান। বৈঠকে তিনি তেলের দাম কমানোর সৌদি উদ্যোগকে প্রশংসা করেন।
তারা আফ্রিকায় সাহায্য ও ইরাক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তিনি আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জি-৮ সম্মেলনে মধ্যপ্রাচ্য শন্তি প্রক্রিয়াসহ কতগুলো প্যাকেজের ব্যাপারে সৌদি আরবের সমর্থন আশা করেন।
বৈঠকের পর ব্লেয়ার বলেন, আমরা মধ্যপ্রাচ্য পরিস্থিতির ব্যাপারে আলাপ আলোচনা করেছি। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জি-৮ সম্মেলনে ফিলিস্তিন কর্তৃপক্ষকে আমরা সাহায্য করার ব্যাপারে উদ্যোগ নিতে চাই।
তিনি আরও বলেন, এ ব্যাপারে সৌদি আরবের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।
ব্লেয়ার ও সৌদি যুবরাজ বিশ্ব অর্থনীতি নিয়েও আলোচনা করেন।
তেলের দাম কমানোর ব্যাপারে ব্লেয়ার বলেন, সৌদি আরব তেল উৎপাদন বাড়িয়েছে। এবং এ ব্যাপারে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই চালাচ্ছে।
গত ২০০১ সালের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি সফর করলেন।
