প্রথম দিনেই হিট: স্পিলবার্গের নতুন ছবি ‘ওয়ার অফ দা ওয়ার্ল্ড’
আবারও হিট স্টিভেন স্পিলবার্গ। মুক্তির প্রথম দিনেই বিখ্যাত এ পরিচালকের নতুন চলচ্চিত্র ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড’ বক্স অফিস রেকর্ড সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে প্রদর্শনের প্রথম দিনেই ছবিটি দর্শকদের কাছ থেকে তুলে নিয়েছে ২১ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দেড়’শ কোটি টাকা ।
বিভিন্ন বার্ত সংস্থার সূত্রে জানা যায়, প্যারামাউন্ট পিকচার মুভি’র ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির জমকালো উদ্বোধনী প্রদর্শনী হয় বুধবার। প্যারামাউন্ট পিকচার মুভি’র ভাইস চেয়ারম্যান রোব ফ্রাইডম্যান বলেন, টম ক্রুজ ও স্টিভেন স্পিলবার্গের সমন্নয়ে আমরা যে স্বপ্নের দলটি পেয়েছি তারা আবারও আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। চলচ্চিত্রটি সারা বিশ্বে ভালো বানিজ্য করবে এ আশা এখন তাদের।
উদ্বোধনী প্রদর্শনীতে ‘ওয়ার অফ দা ওয়ার্ল্ড’ গত মাসে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাটম্যান বিগেন’এর ১৫ মিলিয়ন ডলারের বক্স আফিস রেকর্ড ভেঙ্গেছে।
