বাগদাদে আত্মঘাতি হামলায় ২০ জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদের একটি পুলিশ সদস্য নিয়োগ কেন্দ্রের বাইরে আত্মঘাতি হামলায় অন্তত ২০ ব্যাক্তি নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, আক্রমনকারীরা পশ্চিম বাগদাদের ইয়ামোক অঞ্চলের পাশ্ববর্তী এলাকায় পুলিশ নিয়োগ কেন্দ্রের বাইরে বিস্ফোরকসহ এই হামলা চালায়।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র আদনান আব্দুল রহমান জানান, মৃতদের বেশিরভাগই পুলিশ নিয়োগ প্রার্থী।
ডাঃ মুহানাদ জাওয়াদ জানান, ইয়ামুক হাসপাতালে অন্ততপক্ষে ১৭ টি লাশ রয়েছে এবং ২১ জন আহত অবস্থায় ভর্তি হয়েছে।
নিরাপত্তাকর্মীরা পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করছে।
