২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র সৈকতেও লাইব্রেরি

বই মানুষের আজীবনের বন্ধু । সমুদ্রের কাছে বেড়াতে গেলেও যেন বইয়ের সংস্পর্শে থাকা যায় সেজন্য পর্তুগালের পর্যটন কর্মকর্তারা দেশটির জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে লাইব্রেরি নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

পর্যটন কর্মকর্তাদের ধারনা গ্রীস্মের তুমুল গরমে মানুষজন যখন সাগর পাড়ে শান্তি øানে ব্যস্ত থাকবে, তখন সময় করে তারা বইও পড়বে। 

পর্তৃুগালের একটি বার্তা সংস্থা জানায়, লিসবন থেকে তিনশ’ ৮০ কিলোমিটার উত্তরে মাছধরার জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রভা ডি ভার্জিমা’র  মনোরোম সমুদ্র সৈকতের দু’ধার দিয়ে গ্রন্থাগারটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। গ্রন্থাগারটি বই, সাময়িকী এবং সংবাদপত্র পড়ার জন্য পর্যটকদের ধার দিবে ।

নগরের মেয়র কার্যালয় সুত্রে জানা যায়, গ্রন্থাগারটির কার্যক্রম শুক্রবার চালু হবে এবং তা এক নাগাড়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বই পড়–য়াদের জন্য উন্মুক্ত থাকবে।

সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসা পর্যটকদের গ্রন্থাগারটি বই সরবরাহ করা ছাড়াও ধ্র“পদী সংগীতানুষ্ঠানেরও আয়োজন করবে। এমনকি বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা এবং ছোটদের জন্য নানা প্রকারের পুতুল খেলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করবে।