ধূমপান রোধে ব্যাতিক্রমী প্রচারণা
ধূমপান মানুষের যৌন জীবনকে ধ্বংস করে। একই সাথে তা পুরুষকে দুর্বল ও ক্ষমতাহীন করে তোলে আর নারীকে করে কুৎসিত- এই বার্তা নিয়ে ব্রিটিশ সরকার শুরু করেছে ধূমপান বিরোধী এক ব্যতিক্রমী প্রচারণা।
ব্রিটিশ তরুণ তরণীদের ধূমপানে নিরুৎসাহিত করার লক্ষ্যেই প্রচারণার এ পথ বেছে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাস্থ্যগত অন্যান্য বিষয়ের তুলনায় যৌনতার বিষয়টিকে সামনে আনাই অনেক বেশি ফলপ্রসূ হবে।
একটি বিজ্ঞাপনে বলা হয়েছে- একটি জ্বলন্ত সিগারেট আপনার যৌনাঙ্গকে দুর্বল করে তুলবে। এখানে বলা হচ্ছে সিগারেট কি আপনাকে শক্তিশালী করে তোলে? যদি তা না হয় তাহলে ধূমপান ত্যাগ করুন।
আরেকটি বিজ্ঞাপণের লক্ষ্য ছিল নারীরা। ওই বিজ্ঞাপনে বলা হয়, ধূমপানের ফলে মেয়েদের ত্বকের ক্ষতি হয় এবং অকাল বার্ধক্য ডেকে আনে।
সম্প্রতি এক জরিপে দেখা যায়, ব্রিটেনে মোট ধূমপায়ীর মধ্যে এক তৃতীয়াংশ তরুণ বয়েসী।
জরিপে আরও বলা হয়েছে, ধূমপানের ফলে মানুষ যৌন আকর্ষণ হারিয়ে ফেলে।
