২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের অন্ধ্র প্রদেশে শীর্ষ মাওবাদী নেতাসহ চারজন নিহত

ভারতের অন্ধ্র প্রদেশে পুলিশের সাথে সংঘর্ষে শীর্ষ এক মাওবাদী নেতাসহ চারজন নিহত হয়েছে। শনিবার অন্ধ্রপ্রদেশের পুলিশ সূত্রে একথা জানা গেছে। তবে মাওবাদীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ তাদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

অন্ধ্র প্রদেশের পুলিশ সুপারিন্টেডেন্ট ডিএস চৌহান বলেন, শুক্রবার জেলার একটি গ্রামে মাওবাদীদের গোপন বৈঠকের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে মাওবাদী বিদ্রোহীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে সেখানে চার গেরিলা নিহত হয়।

গত ৮ মাসে এ নিয়ে অন্ধ্র প্রদেশে ২৫০ জন মাওবাদী গেরিলাকে হত্যা করা হলো। গত ৩৭ বছরে এ সংখ্যা ছয় হাজারেরও বেশি।