যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টের প্রথম মহিলা বিচারপতির অবসর
যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সান্দ্রা দে ওকনোর ২৪ বছরের দীর্ঘ কর্মজীবনের পর শুক্রবার অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শেষ মুহুর্ত পর্যন্ত তার অবসর গ্রহণের কথা গোপণ রাখা হয়।
সান্দ্রা দে ওকনোর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, তার উত্তরাধিকারী মনোনীত হওয়ার পর তিনি অবসরে যাবেন। প্রেসিডেন্ট বুশ ওকনোরের অবসরে যাওয়ার সব ধরনের প্রক্রিয়া অনুমোদন করেছেন এবং তার উত্তরাধিকারী মনোয়নের জন্য প্রধান বিচারপতি উইলিয়াম রেনকুইস্টের কাছে একটি সম্ভাব্য তালিকা চেয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অবশ্য, হোয়াইট হাউজ জানিয়েছে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইউরোপ সফর শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ৮ জুলাইয়ের আগে তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করা হচ্ছে না।
