মালয়েশিয়ার ৩০ শতাংশ টিনেজার ঘুষ নিতে আগ্রহী
মালয়েশিয়ায় এক সরকারি জরিপে দেখা গেছে, সেখানকার প্রায় ৩০ শতাংশ টিনেজার ঘুষে খেতে আগ্রহী।
২৬ লাখ অধ্যুষিত মালয়েশিয়ায় যুবকের সংখ্যা ৬ লাখ ২৫ হাজার ৪ শ’। এর মধ্যে দুই দশমিক চার শতাংশ যুবকের কিছু অংশ কর্ম জগতে প্রবেশ করেছে, কেউবা আগামীতে করতে যাচ্ছে।
২০০২ সালে আট হাজার যুবকের উপর করা মালয়েশিয়ান ইন্টেগ্রিটি ইন্সটিটিউট-এর জরিপটির রিপোর্ট এ সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জরিপে কতজন শিক্ষার্তী অংশ নেয়, সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি।
ইন্টেগ্রিটি ইন্সটিটিউট-এর প্রধান সুলাইমান মাহবুব যুবকদের ঘুষের প্রতি আগ্রহের ব্যাপারে উদ্বিগ্ন হলেও তাদের মাঝে দূর্নীতির প্রবণতা অবাধ নয় বলে তিনি উল্লেখ করেন।
