২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিস্ফোরণে ১০ জন নিহত

রাশিয়ার দক্ষিনাঞ্চলের দাগিস্তানে এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও সাতজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 10:32 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

দাগিস্তানের রাজধানী মাখাচাকালার কাছে নিরাপত্তা বাহিনীর একটি ট্রাকের কাছে এই বিস্ফোরণ ঘটে। নিহতদের কয়েকজন সেনা সদস্য রয়েছে। এছাড়া অন্যরা পথচারী। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চেচেনিয়ার সীমান্তে অবস্থিত দাগিস্তান জাতিগতভাবে বিভক্ত একটি অঞ্চল।

চেচনিয়ার দ্বন্দ্বের কারণেই এখানর সহিংসতার কারণ বলে অনেকে মনে করেন।

রিমোটকন্ট্রোল ডিভাইসের মাধমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।