২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসকভারি উৎক্ষেপন ১৩ জুলাই

যুক্তরাষ্ট্রের মহাকাশযান ডিসকভারি উৎক্ষেপন করা হবে ১৩ জুলাই। ২০০৩ সালের ফেব্র“য়ারিতে কলম্বিয়া বিপর্যয়ের পর এটিই প্রথম নভো মিশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ওই বিপর্যয়ের পর থেকে বাদবাকি নভোযানগুলোর নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কাজ চলতে থাকে। তখন থেকেই গুরুত্বপূর্ণ সংস্কার করতে বাধ্য হয় মার্কিন মহাকাশ এজেন্সি ।

বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, ক্যাপ ক্যানাভিরালে কেনেডি মহাকাশ কেন্দ্র্রে নাসার কর্মকর্তা মাইক গ্রিফিন মহাকাশযান ডিসকভারী উৎক্ষেপনের জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন ।