ক্যান্সারের চিকিৎসা নেয়ার পর কতদিন প্রজনন ক্ষমতা থাকবে?
ক্যান্সারের চিকিৎসা শেষে কতদিন পর্যন্ত মহিলাদের প্রজনন সক্ষমতা বজায় খাকবে তা নির্ধারণ করা সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।
বিকিরণ মাত্রা এবং কোন বয়সে বিকিরণ করা হল তা জেনে কোন মহিলার সন্তান সম্ভাবনা জানা যাবে। এর ফলে মহিলাদের পরামর্শ দেয়ার ক্ষেত্রে ডাক্তারদের আত্মবিশ্বাস বাড়বে।
একজন মহিলা প্রয়োজনীয় কার্যকর ডিম্বাণু উৎপাদনের সম্ভাবনা নিয়েই জন্মায় এবং বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাণু সংখ্যা কমতে থাকে। মাসিক ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ মেনোপজ পর্যায়ে পেীঁছে গেলে আর প্রজনন ক্ষমতা থাকে না।
রেডিওথেরাপী চিকিৎসা গর্ভাশয়ের ক্ষতি করতে পারে। মহিলা এবং যুবতীদের ডাক্তাররা এতদিন শুধু এধরণের চিকিৎসার ঝুঁকির কথাই বলতে পারতেন কিন্ত সঠিকভাবে তা পরিমাপ করতে পারতেন না। নতুন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ডাক্তাররা বলতে সক্ষম হবেন, কোন বয়সে মহিলারা ক্যান্সারের চিকিৎসা নেয়ার পর বন্ধ্যাত্ব লাভ করবে।
আমেরিকান সোসাইটি ফর থেরাপিউটিক রেডিওলজি এন্ড অনকোলজি এ নতুন পদ্বতি উদ্ভাবন করেছে।
