মধ্য আমেরিকা মুক্ত বানিজ্য চুক্তিতে মার্কিন সিনেটের অনুমোদন
দীর্ঘ বিতর্কের পর অবশেষে মার্কিন সিনেট সেন্ট্রাল আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনুমোদন করেছে।
বৃহস্পতিবার ৫৪-৪৫ ভোটে চুক্তিটি পাশ হয়। চিনি উৎপাদক ও অন্যান্য স্বার্থ-গোষ্ঠীর পরস্পর বিরোধী স্বার্থের টানাপোড়েনের মধ্যে, সপ্তাহব্যাপী টানা বিতর্কের পর প্রস্তাবটি পাশ হয়। চুক্তি অনুমোদন হওয়ায় প্রেসিডেন্ট বুশ লাভবান হলেন।
এই চুক্তির ফলে ডোমিনিকান রিপাবলিক এবং মধ্য আমেরিকার পাঁচটি দেশ কোস্টারিকা, এল সালভেদর, হন্ডুয়াস্, গুয়াতেমালা ও নিকারাগুয়ার সঙ্গে বার্ষিক প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বানিজ্য সংক্রান্ত সকল বাধা দূর হবে।
