২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে দেখতে চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী তার কিশোরী মেয়ে মেঘা শ্রীহরণকে দেখা করার অনুমতি দিতে মাদ্রাজের উচ্চ আদালতে আবেদন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় যেন তার মেয়েকে ভারতে আসার ভিসা দেয় সে ব্যাপারে কোর্টে পিটিশন করেছেন ভেলরে কারাবন্দী নলিনী।

আবেদনে নলিনী বলেন, ১৯৯৭ সালে কলম্বোতে দাদা-দাদীর কাছে চলে যাবার পর থেকে তিনি তার মেয়ের সাথে দেখা করতে পারেন নি। মেঘাও, যার ডাক নাম অরিথ্র, তার বাবা-মাকে দেখার জন্য মুখিয়ে আছে।

বিচারপতি পি ডি দিনাকরণ নলিনীর দায়েরকৃত পিটিশন গ্রহণ করে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এনেছেন।

৪ সপ্তাহ পর উচ্চ আদালতে তার শুনানী হওয়ার কথা।

২০০৪ সালের ১৫ এপ্রিল অরিথ্র ভিসার জন্য আবেদন করলে কলম্বোর ভারতীয় হাই কমিশন তা না-মঞ্জুর করে দিলে নলিনী এ আবেদন করেন।

১৯৯২ সালে কারাবন্দী থাকা অবস্থায় নলিনীর গর্ভে জন্ম নেয় অরিথ্র। নলিনী ও মুরুগণ উভয়ই মৃত্যুদন্ডের আসামী। তাদের দু’জনের মৃত্যু হলে অরিথ্র অনাথ হয়ে যাবে-নলিনীর এরকম আবেদনের পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধীর অনুরোধে ভারতের প্রেসিডেন্ট তার শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেন।