২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো গভীর সংকটে

ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো বৃহস্পতিবার পর্যন্ত গভীর সংকটে রয়েছেন। বিরোধিরা তার পদত্যাগের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে। তবে গুজবও রটেছে যে, প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো তার বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

গত নির্বাচন চলাকালে তার একটি পদক্ষেপের ভুল স্বীকার এবং দুনীতিগ্রস্ত স্বামী হোসে মিগুয়েলকে স্বেচ্ছায় দেশত্যাগে বাধ্য করার পর বিরোধীদের উত্তেজনা কিছুটা হলেও স্তিমিত হয়ে এসেছিলো। ফলে ফিলিপাইনের অর্থনীতিতে কিছুটা হলেও স্থিতাবস্থা দেখা দেয়। গত বছর সাধারণ নির্বাচনে একজন নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনার কথা স্বীকার এবং দুর্নীতিগ্রস্ত স্বামী হোসে মিগুয়েলকে দেশত্যাগে বাধ্য করার পর অ্যারোইয়ো চার বছরের প্রেসিডেন্ট কালে সবচে কঠিন সময় অতিবাহিত করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিশ্লেষকরা বলছেন, গত সাধারণ নির্বাচন প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগল অরোইয়ো যে দুর্নীতির আশ্রয় নিয়েছেন তা বিরোধী দলগুলোর নথিপত্রে তার প্রমাণ রয়েছে।

বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেছেন যে, প্রেসিডেন্টের স্বামী হোসে মিগুয়েল, তার ছেলে জোয়ান মিগুয়েল এবং মিগুয়েলের শ্যালক ইগনাইসওর অবৈধভাবে কোটি কোটি টাকা মালিক হয়েছেন।

ফিলিপাইনের মুদ্রা বাজারে গত ৫ মাসে পেসোর মান ডলার প্রতি ৫৬ দশমিক ২৫ ভাগে নেমে এসেছে। বিনিয়োগকারী এজন্য বিশ্ব বাজারের ডলারের তেজিভাব এবং ফিলিপাইনের রাজনৈতিক অবস্থাকেই দায়ী করছেন।