২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনের আকাশে অজ্ঞাত বিমান, সতর্কতা জারি

ওয়াশিংটনের সংরক্ষিত আকাশসীমায় বুধবার সন্ধ্যায় অজ্ঞাত একটি বিমান দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মার্কিন কর্মকর্তারা জানান, ইউএস ক্যাপিটল এবং আশপাশের অন্যান্য অফিস ভবন থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। হোয়াইট হাউসের উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে এ সময় দ্রুত নিরাপদ স্থানে দৌড়ে যেতে দেখা গেছে।

পরে হোয়াইট হাউজের একটি গোয়েন্দা সংস্থা জানায়, সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ক্যাপিটল পুলিশ কর্মকর্তারা সিনেটরদের কাছে প্রেরিত এক বার্তায় জানান, তারা ওয়াশিংটনের সংরক্ষিত আকাশসীমায় অজ্ঞাত এক বিমান দেখতে পাচ্ছেন। তারা বলেন,“ ইউএস ক্যাপিটল, হার্ট, ডার্কসেন এবং রাসেল ভবনের কর্মকর্তাদের এখনই দ্রুত স্থান ত্যাগ করা উচিত।” এসময় হাউজে পরিবহন খাতে অর্থায়ন সংক্রান্ত একটি অধিবেশন চলছিলো।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়াশিংটনের কাছে পেন্টাগন এবং নিউইয়র্কে হামলা হবার পর ওয়াশিংটন জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।