২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান থেকে জঙ্গিরা মধ্য এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে : ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের গোয়েন্দা কর্মকর্তারা তাকে অবহিত করেছে যে, আফগানিস্তান থেকে জঙ্গিরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশগুলোসহ মধ্য এশিয়া বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 01:31 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

রাশিয়ায় সফররত উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভের সংবর্ধনা অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমাদেরর গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, আফগানিস্তান থেকে জঙ্গিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।’

পরে পুতিন টেলিভিশনে এক অনুষ্ঠানে বলেন,‘আমরা মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রধানকে জঙ্গিদের তৎপরতা সম্পর্কে অবহিত করেছি। কিন্তু আমরা জানি না আপনাদেরকে তা সঠিক সময়ে অবহিত করা হয়েছে কিনা।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “আমরা ১২-১৩ মে’র মত ঘটনা আর প্রত্যাশা করছি না। কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে, আফগানিস্তান থেকে জঙ্গিরা আমাদের ভূখণ্ডে ছড়িয়ে পড়ছে।’

প্রসঙ্গত উল্লেখ্য যে, আনদিজানে গত ১৩ মে সন্ত্রাসী হামলায় কমপক্ষে একশ’৭৬ জন নিহত এবং দুশ’ ৯৫ জন আহত হয়।