মার্কিন সৈন্যদের গুলিতে একজন ইরাকী টেলিভিশন কর্মকর্তা নিহত
ইরাক টেলিভিশনের একজন পরিচালক বাগদাদে মার্কিন সামরিক বহরের পাশ দিয়ে গাড়ী চালিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র সেনাবাহিনী তার ওপর গুলি চালালে তিনি মৃত্যুবরণ করেন বলে তার সহকর্মীরা জানায়। মার্কিন বাহিনী অবশ্য এ ধরনের কোন দুর্ঘটনার কথা অস্বীকার করেছে।
আল-শারকিয়া টেলিভিশনের পরিচালক আহমেদ ওয়াল বকরি একটি সড়ক দুর্ঘটনার পাশ দিয়ে গাড়ী চালিয়ে যাওয়ার সময় মার্কিন সামরিক গাড়ীর বহরকে লক্ষ্য করেননি। ফলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সামরিক বহরের ওপর ইরাকে প্রায়ই আত্মঘাতি বোমা হামলা হয়ে থাকে। ফলে গাড়ীর চালক এবং লোকজনদের দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সর্তক করে দেয়া হয়েছে।
