২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ছাত্রদের মুক্তি দিয়েছে নেপালের বিদ্রোহীরা

কমিউনিস্ট বিদ্রোহীরা ৯০ স্কুল ছাত্রকে মুক্তি দিয়েছে। গত সপ্তাহে শ্রেনীকক্ষ থেকে তাদেরকে অপহরণ করার ৫ দিন পর তাদেরকে মুক্তি দেয়া হলো। ছাত্রদের প্রত্যেকেই অক্ষত রয়েছে বলে নেপালের সরকারি সূত্র জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 01:09 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এর আগে দু’ থেকে তিন দিনের জন্য অপহরণের ঘটনা ঘটলেও এটিই ছিল এ পর্যন্ত সর্বোচ্চ আটক রাখার সময়। এ কারনে নেপালে সতর্ক অবস্থার ঘোষণা দিয়েছিল সরকার।

পশ্চিম কাঠমুন্ডুর ৩০০ কিলোমিটার দূরে পৌদিয়ামরাই গ্রাম থেকে ওই ছাত্রদের অপহরণ করে গুলমি জেলার দুর্গম পাহাড়ি একটি গ্রামে আটক রাখা হয়েছিল। এদের প্রত্যেকেই দশম শ্রেনীর ছাত্র ছিল।

নেপালে প্রায়ই বিদ্রোহীরা স্কুল ছাত্রদের অপহরণ করে তাদের বিপ্লবি ধারণায় দিক্ষীত করে থাকে।

এদিকে নেপালের জেলা পুলিশ প্রধান বিকরাম গুরুঙ্গ জানান, পুলিশ অপহরণের ব্যাপারে অবগত থাকলেও বিপদজ্জনক এলাকা বলে সেখানে কোন উদ্ধারকর্মী পাঠায়নি। এছাড়া ওই এলাকার নিকটবর্তী কোন থানা বা সেনা ঘাঁটিও নেই।

ফেব্রুয়ারীতে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতারোহণের পর বিদ্রোহী দমনে পদক্ষেপ নিলে গেরিলারা আরও সহিংস হয়ে ওঠে।