মোবাইল ফোন ক্যামেরায় মহিলার ছবি তোলার অপরাধে দুই পুলিশ কর্মকর্তার পদত্যাগ
মোবাইল ফোন ক্যামেরায় ভিন্ন দুটি ঘটনায় মেয়েদের স্কার্টের ছবি তোলার অভিযোগে জাপান সরকার দু’জন পুলিশ কর্মকর্তার বেতন কাটার নির্দেশ দিলে পুলিশদ্বয় চাকরি থেকে ইস্তফা দেয়।
পুলিশ সূত্র জানায়, ৩৬ বছর বয়সী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন মহিলার ছবি তুললে নিয়ম-কানুন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বেতন কাটার নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে উক্ত পুলিশ কর্মকর্তা চাকরি থেকে পদত্যাগ করেন। তবে তার নাম জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ছবির সাক্ষ্য প্রমাণ নষ্ট করে ফেলার ব্যাপারে নিশ্চিত হওয়ায় এবং মহিলা কোন ধরণের অন্যায় আচরণের শিকার হয়েছেন বলে মনে না করায় এ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা যায়নি।
কানাগায়া প্রফেক্টচুয়ারাল পুলিশ পরিদর্শক অফিস জানায়, অপর এক ঘটনায় ২৫ বছর বয়সী একজন পুলিশ কর্মকর্তা ইকোহামা স্টেশনের এক্সকেলেটরে একজন স্কুল পড়ুয়া মেয়ের স্কার্টের ছবি তোলতে উদ্যত হলে তার অপর সঙ্গীরা দেখে ফেলে। পরে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনিও গ্রেফতার এড়িয়ে গেছেন কারণ তার মোবাইল ফোনে অশ্লীল কোনও ছবি পাওয়া যায়নি।
