২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের ওপর তথ্যচিত্র নির্মাণ করে ‘লিভিং স্টোন অ্যাওয়ার্ড’ পেলেন পাকিস্তানি চলচ্চিত্রকার

পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শারমিন ওবায়েদ ডিসকভারি চ্যানেলের জন্য ‘রিইনভ্যানটিং তালেবান’ তথ্যচিত্র নির্মাণ করে ‘লিভিং স্টোন অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এজন্য তাকে ১০ হাজার ইউএস ডলার পুরস্কার দেওয়া হয়েছে। ওবায়েদ একজন নন-আমেরিকার সাংবাদিক হিসেবে প্রথমবারের মতো এ পুরস্কার পেলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিভিন্ন বার্তাসংস্থা জানায়, তথ্যচিত্রটিতে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ও সংখ্যালঘু উগ্র জঙ্গিদের মধ্যে সহিংসতা এবং পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সেসব সংখ্যালঘুদের সুদৃঢ় অবস্থানের বিষয়টি খুব জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। তথ্যচিত্রে ওই সংখ্যালঘুদের কর্মকাণ্ডের সাথে তালেবানদের কর্মকাণ্ডের সামঞ্জস্য খুঁজে দেখা হয়েছে।

এর আগেও শারমিন ওবায়েদ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন।