২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বৈধ ও স্থায়ী অভিবাসী হিসেবে ভারতীয়দের অবস্থান দ্বিতীয়

যুক্তরাষ্ট্রের বৈধ ও স্থায়ী অভিবাসী হিসেবে দ্বিতীয় অস্থানে রয়েছে ভারতীয়রা। ইউএস সেনসাস ব্যুরো এ তথ্য জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 02:58 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ৭০ হাজার একশ’ ১৬ জন স্থায়ী ভারতীয় অভিবাসী রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে মেক্সিকো এবং এ সংখ্যা এক লাখ ৭৫ হাজার তিনশ’ ৬৪ জন। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ফিলিপাইন ও চীন । দেশটিতে পাকিস্তানের অভিবাসী রয়েছে মাত্র ১২ হাজার।

২০০৪ সালে মোট নয় লাখ ৪৬ হাজার একশ’ ৪২জনকে স্থায়ী ও বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করার অনুমতি দেয়া হয়।

এদের মধ্যে ৬২ শতাংশ অনুমতির মাধ্যমে নাগরিকত্ব পায়। দুই-তৃতীয়াংশের কাছাকাছি মোট ৬৬ শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে আত্মীয়তা সম্পর্কের কারণে নাগরিকত্ব পায়। দেশটিতে অভিবাসীদের জন্মহার মেক্সিকোর ১৯ শতাংশ, ভারতের সাত শতাংশ এবং ফিলিপাইনের চার শতাংশ।

যুক্তরাষ্ট্র বিদেশি নাগরিকদের আত্মীয়তার সম্পর্ক ছাড়াও চাকরির ক্ষেত্রে যোগ্য ও দক্ষ, উদ্বাস্তু ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নাগরিকত্ব প্রদান করে থাকে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী ও বৈধ অভিবাসীর সংখ্যা ছিলো তিন লাখ ৪৭ হাজার চারশ’ ১৬ জন এবং ২০০৪ সালে ছিল পাঁচ লাখ ৮৩ হাজার নয়শ’ ২১ জন।