২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যরা

গুয়ান্তানামো পরিদর্শনে আসা মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা বলেছেন, গুয়ান্তানামো বন্দিশিবিরের অবস্থার উন্নতি ঘটানোর মাধ্যমে বন্দিদের অধিকার সংরক্ষণের প্রক্রিয় চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

গুয়ান্তানামো বন্দিশিবিরের বন্দিদের ওপর অমানবিক নির্যাতন নিয়ে বহির্বিশ্বে ব্যাপক সমালোচনার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা এই প্রথম গুয়ান্তানামো পরিদর্শন করলেন।

গুয়ান্তানামো বন্দিশিবির পরিদর্শনকালে তারা বন্দিদের জিজ্ঞাসাবাদের স্থান এবং বন্দিদের জন্য পরিবেশিত দুপুরে খাবার খান।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সদস্য ইলেন টাউস্কার শনিবার পরিদর্শন শেষে বলেন, “আগামী কয়েক বছরের মধ্যে

গুয়ান্তানামো কলঙ্ক আমরা মুছে ফেলতে চাই। গুয়ান্তানামো বন্দিশিবিরে আমরা যেন আর কোনও বন্দি নির্যাতনের খবর শুনতে না পাই।”

অবশ্য কংগ্রেস সদস্যরা একমত হয়েছেন যে, বন্দি সংক্রান্ত মামলার পর্যাপ্ত আইনি সুবিধা নিশ্চিত করতে হবে।

অপরদিকে কংগ্রেস সদস্য জো সোয়ার্স বলেন, আমরা এ ব্যাপারে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করব। তিনি মিশিগানের রিপাবলিকান ।