ইরাকে দুটি বোমা হামলায় নিহত ২৮
ইরাকে একজন স্পেশাল ফোর্সের কর্মকর্তার বাসভবন লক্ষ্য করে গেরিলাদের দু’টি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বিছিন্ন সংঘর্ষে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
উত্তর বাগদাদের সামারা শহরে গেরিরলাদের প্রথম বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়। অপরদিকে ইরাকি স্পেশাল বাহিনীর একজন কর্মকর্তার বাসভবনের বাইরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়।
মার্কিন বাহিনী দ্বিতীয় বোমা হামলার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে।
