২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় সংঘর্ষে ২৫ সেনা নিহত

কলম্বিয়ায় বামপন্থী বিদ্রোহীদের সাথে সেনাদের বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতায় কমপক্ষে ২৫ সেনা নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৮ সেনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 11:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পোতোমায়ো প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে সেনাদের সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে ১৯ সেনা নিহত হয়েছে। শনিবার রেভ্যুলোশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি)বিদ্রোহীরা একটি সামরিক যানবাহনে হামলা করার পর সংঘর্ষের সূত্রপাত হয়।

কলম্বিয়ার এয়ার ফোর্স কমান্ডার জেনারেল এডগার লেসমাজ বলেন, তারা বামপন্থী বিদ্রোহীদের ওপর যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে হামলা চালায়।

অপরদিকে বিচ্ছিন্ন আরেকটি ঘটনায় উত্তর-পূর্ব কলম্বিয়ায় বিদ্রোহীরা রাস্তা অবরোধ করে সেনাবাহিনীর ওপর হামলা চালালে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে কমপক্ষে ৬ সেনা মারা মারা যায়।

রেভ্যুলোশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) এবং আরেকটি বিদ্রোহী গ্রুপ ইএলএন গত ৪০ বছর ধরে কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে।