২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের বিদ্রোহ গোষ্ঠীদের সাথে মুক্ত আলোচনা করবে যুক্তরাষ্ট্র

মার্কিন কর্তৃপক্ষ সম্প্রতি ইরাকের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের সাথে গোপন বৈঠক করেছেন। ইরাকে বিদ্রোহীদের সাথে মার্কিন সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে এবং দু’ পক্ষের দাবী ও অভিযোগ নিয়ে আলোচনা করতেই এ বৈঠক বলে জানিয়েছেন পেন্টাগন মূখপাত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চলতি মাসের ৩ ও ১৩ তারিখে উত্তর বাগদাদের ৪০ কিলোমিটার দূরে বালাদের নিকটবর্তী সামার ভিলাতে এ বৈঠক বসে। এতে বিদ্রোহী দল আনসার-আল-সুন্নাহ, মোহাম্মদ আর্মি এবং ইসলামিক আর্মি ইন ইরাক-এর সাথে ৪ আমেরিকান কর্তৃপক্ষের বৈঠক হয়। তবে বৈঠকের ফলাফল ওয়াশিংটনের শীর্ষ নেতাদের ওপর নির্ভর করছে বলে তারা জানিয়েছেন।

এ আলোচনার মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষ এসব বিদ্রোহী দলগুলোর গঠনশৈলী, নেতৃত্ব এবং কার্যক্রমের বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করেছে।

এদিকে বিদ্রোহীরা এ আলোচনায় তাদের প্রধান দাবী-ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সীমা নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন।