২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কট্টরপন্থী আহমাদিনেজাদের বিপুল বিজয়

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটাভুটিতে শনিবার তেহরানের অতিরক্ষণশীল মেয়র মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে ইরানের ভঙ্গুর সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সংস্কারবাদী ও ধনী গোষ্ঠীর সমর্থনপুষ্ট আকবর হাশেমী রাফসানজানিকে ৪৮ ভোটে পেছনে ফেলে দিয়েছেন আহমাদিনেজাদ।

দেশের দরিদ্র ধার্মিক শ্রেনীর ব্যাপক সমর্থনে ৬১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে নিরুঙ্কুশ জয়লাভ করেন তিনি। নতুন প্রেসিডেন্ট আগস্ট থেকে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের ফলাফলের মাধ্যমে এক নতুন রাজনৈতিক লগ্নের সূচনা হলো বলে অভিমত ব্যক্ত করেছেন আহমাদিনেজাদ। এদিকে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন রাফজানি।

ভোটের এই ফলাফল ৬ কোটি ৭০ লাখ জন অধ্যুষিত ইরানের শ্রেনী বিভাজনকেই নির্দেশ করে।

সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত আহমাদিনেজাদের নির্বাচনী প্রচারাভিযানে দুর্নীতি দমন ও তেল সম্পদের সঠিক বন্টনের অঙ্গীকার দেশটির শহর ও গ্রামাঞ্চলের ধার্মিক গরীব শ্রেনীকে আকৃষ্ট করেছে।

অন্যদিকে রাফজানি সমর্থকরা মনে করছেন, আহমাদিনেজাদ খাতামির সময়কার নানা সংস্কার পরিবর্তন করতে পারেন।

কিন্তু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে ওয়াশিংটন ফের অভিযোগ করেছে।