যৌন সংসর্গে ক্ষণিকের বিরতি সন্তান জন্মদানে সফলতা আনতে পারে
যৌন সংসর্গে ক্ষণিকের বিরতি সন্তান জন্মদানে সমস্যাগ্রস্ত পুরুষদের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
নতুন এক গবেষণার ফলাফলে দেখা গেছে যেসব পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা কম তারা একদিনের বিরতিতে যৌণ সংসর্গ করলে অনুকূল ফলাফল পেতে পারেন।
গবেষণার ফলাফলে বলা হয়েছে, যেসব পুরুষ শুক্রাণুর ঘাটতিতে ভূগছেন এবং এর জন্য চিকিৎসা নিচ্ছেন তারা যেন একদিনের বিরতিতে বীর্য সংগ্রহ করে চিকিৎসকের পরামর্শ নিতে যান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তবে যাদের শুক্রাণু ঘাটতি নেই তারা যেন দান কিংবা সংরক্ষণের উদ্দেশ্যে সাতদিনের বিরতিতে বীর্য সংগ্রহ করেন।
