২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডির বাজারে এক-তৃতীয়াংশই নকল

বিশ্ব বাজারে যেসব মিউজিক সিডি বিক্রী হচ্ছে তার প্রতি তিনটির একটি অবৈধ, অর্থাৎ পাইরেটেড। মাদ্রিদে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রিজের (আইএফপিআই) এক সম্মেলনে এ কথা বলা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এসব অবৈধ সিডি বিক্রী করে যে অর্থ পাওয়া যায় তা সংগঠিত অপরাধমূলক কাজে ব্যয় হয় বলে বক্তারা জানান। অবৈধ সিডি বিক্রয় বাবদ প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়। সম্মেলনের বক্তারা অবৈধ সিডি বিক্রি বন্ধ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আবেদন জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ব্রাজিল, চীন, ও ভারতে সিডির পাইরেসি সবচেয়ে বেশি ঘটে। আইএফপিআই প্রধান জন কেনেডি বলেন, আমরা এ ব্যাপারে সরকারসমূহের কার্যকর পদক্ষেপ আশা করি। শীর্ষ দশ পাইরেট দেশ-এর মধ্যে ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং স্পেনও রয়েছে।