২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কেমিকেল প্লান্টে ডিনামাইট বিস্ফোরণে আহত ২০০

উত্তর চীনের শানজি প্রদেশের রাজধানী তাইউয়ানের একটি প্লান্টে মঙ্গলবার দুই টন ডিনামাইট বিস্ফোরিত হলে ৮০ শিশুসহ প্রায় ২০০ জন আহত হয়েছে। প্রায় ৪ হাজার লোক সেখানে কাজ করছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ২২টি আগুন নির্বাপক এবং ১০০-রও বেশি ফায়ারম্যান প্রেরণ করা হয়।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।