ইরাকের জঙ্গিরা সমগ্র বিশ্বের জন্য হুমকি স্বরূপ: সিআইএ
ইরাকের জঙ্গিরা সমগ্র বিশ্বের জন্য হুমকি বলে মনে করে সিআইএ।
তাদের মতে, আশির দশকে আফগান যুদ্ধের মধ্য দিয়ে যে ওসামা বিন লাদেন এবং আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছিল তাদের চেয়েও অধিক প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গড়ে উঠছে ইরাকের জঙ্গিরা।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক বিশেষ রিপোর্টে বলা হয়, পুলিশ এবং সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রচলিত ধারার পাশাপাশি ইরাকী ও বিদেশী জঙ্গিরা গাড়ীবোমা ও আত্মঘাতি বোমা হামলায় দক্ষতা বৃদ্ধি এবং সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছে।
এক সময় হয়তো এই জঙ্গি তৎপরতা ইরাকে বন্ধ হবে। কিন্ত সন্ত্রাসী তৎপরতায় জড়িত এসব জঙ্গি গোষ্ঠী বিভিন্ন আরব দেশসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে এবং সশস্ত্র কর্মকান্ড চালাতে সক্ষম হবে। যৌথবাহিনীর অভিযানে জঙ্গিরা ক্রমশ ইরাক ছাড়তে শুরু করেছে ঠিকই কিন্ত সৌদি আরব এবং জর্দানের জন্য তারা হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
