হিজবুল্লাহকে অর্থ যোগানের অভিযোগে মাদক চক্রের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে ইকুয়েডর পুলিশ
ইসলামিক জঙ্গি গ্রুপ হিজবুল্লাহকে অর্থ সাহায্য দেয় এমন একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে ইকুয়েডর পুলিশ। বুধবার ইকুয়েডর পুলিশ একথা জানায়।
ইকুয়েডর কর্তৃপক্ষ জানায়, ওই মাদক পাচারকারী চক্র তাদের মুনাফার ৭০ শতাংশ হিজবুল্লাহকে দিয়ে থাকে। রাজধানী কিটোতে রেস্টুরেন্টের লেবাননী স্বত্বাধিকারি জঙ্গি নেটওয়ার্কটি পরিচালনা করত। গত সপ্তাহে রেস্তোঁরার মালিক রেডি জায়তারকে কলম্বিয়া পুলিশ গ্রেফতার করে। পরে ইকুয়েডর থেকে তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের অধিকাংশই আলজেরিয়া, ইকুয়েডর, লেবানন, নাইজেরিয়া এবং তুরস্কের নাগরিক।
