মার্কিন গোয়েন্দা বিমান ইউ-২ এশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত
মার্কিন গোয়েন্দা বিমান ইউ-২ এশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়েছে।
কিন্তু বিমানটি কোন জায়গায় বিধ্বস্ত হয়েছে, এবং এরপরে সেখানে কি ঘটেছে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে মার্কিনবাহিনী অস্বীকৃতি জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মার্কিন বিমান বাহিনী সূত্র এক বিবৃতিতে জানায়, বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে এবং পাইলটের ভাগ্যে কি ঘটেছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না।
এক সিট বিশিষ্ট ইউ-২ বিমান অনেক উঁচু দিয়ে চলতে পারে এবং এগুলো গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়ে থাকে। দীর্ঘ ৫০ বছর ধরে মার্কিন বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে আসছে।
সামরিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হয়।
