২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় মস্তিষ্কের মানুষ বেশি বুদ্ধিমান!

ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানিয়েছেন, মানব মস্তিষ্কের আকৃতির সাথে বুদ্ধিমত্তার ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। মাইকেল মেক ড্যানিয়েল নামের একজন মনোবিজ্ঞানী তার গবেষণায় একথা বলেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জার্নাল ইনটেলিজেন্সের অনলাইনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, মোট ২৬ জন ব্যক্তির ওপর এ সমীক্ষা চালানো হয়। এমআরআই প্রযুক্তি ব্যবহার করে ওই সব ব্যক্তির মস্তিষ্কের আকার নিরুপণ করা হয়।

গবেষক মাইকেল মে ড্যানিয়েল জানান, বয়স ও লিঙ্গ নির্বিশেষে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠে যে, মানব মস্তিষ্কের আকৃতির সাথে বুদ্ধিমত্তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যার মস্তিষ্কের আকার বড় তার বুদ্ধি বেশি।

ড্যানিয়েল আরও জানান, তার গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, বুদ্ধিমত্তা নিয়ে এতদিন যে বিতর্ক ছিল এখন তার অবসান হবে।