২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে গৃহযুদ্ধে ধর্ষণও একটি মারণাস্ত্র

সুদানের দারফুরে ধর্ষণ একটি নিত্যনৈমত্তিক ব্যাপার। গৃহযুদ্ধে গুলাগুলির পাশাপাশি ধর্ষণও একটি প্রচলিত ধারা। দারফুরে একটি দাতব্য চিকিৎসা কেন্দ্রে গত চারমাসে যৌন নির্যাতনের শিকার ৫০০ জন নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 12:21 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারী জেনারেল জান এগল্যান্ড নিরাপত্তা পরিষদকে জানান, দুর্গত অঞ্চলে নারী এবং শিশুরা একের পর এক ধর্ষিত এবং শারীরিকভাবে নিগৃহীত হচ্ছে। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তির বিধানের জন্য সুদানের কতৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

এগল্যান্ড বলেন, সুদান এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নারীর প্রতি শারীরিক সহিংসতা সবচেয়ে জঘন্য ঘটনা।

দু’বছর আগে সুদানে সংঘাত ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। সশস্ত্র মিলিশিয়ারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় এবং নিরীহ নাগরিকদের হত্যা ও নারীদের ধর্ষণ করে। কমপক্ষে ১ লাখ ৮০ হাজার লোক সহিংসতা, ক্ষুধা ও রোগশোকে মারা গেছে এবং ২০ লাখ লোককে তাদের বাস্তভিটা থেকে উচ্ছেদ করা হয়েছ্।ে

এগল্যান্ড নিরাপত্তা পরিষদকে জানান, যৌন নির্যাতন নারী নির্যাতনের একটা অংশ মাত্র। এদেরকে চিকিৎসা নিতে আসতেও বাধা দেয়া হয। কখনও কখনও কুমারি মেয়েরা ধর্ষণের পর গর্ভবতী হয়ে পড়লে তাদেরকেই অপরাধী হিসেবে চিহিৃত করা হয় এবং পুলিশ তাদের সাথে বর্বরোচিত আচরণ করে। এসবই মানবতার চরম অবমাননা।

দারফুরের কথিত যুদ্ধ অপরাধীদের ব্যাপারে তদন্তের জন্য আর্ন্তজাতিক ক্রিমিনাল কোর্টকে দায়িত্ব দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। দারফুরের পশ্চিমাঞ্চলে কথিত দুস্কৃতিকারীদের বিচারের জন্য চলতি মাসের শুরুতে সুদান সরকার একটি বিশেষ আদালত গঠন করেছে।