ইসলামিক জিহাদের ৫২ সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরাইল
পশ্চিম তীর এলাকা থেকে ইসরাইলি সেনারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ৫২ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।
সোমবার পশ্চিম তীরের নাবলুস, জেনিন, কালকালিয়া, রামাল্লা, বেথেলহেম এবং হেবরন থেকে এ সব গেরিলাদের গ্রেপ্তার করা হয়।
ইসরাইল সেনাবাহিনী বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য গেরিলারা জমায়েত হচ্ছিল। সম্প্রতি ইসলামিক জিহাদের সদস্যরা পশ্চিম তীরে একজন ইসরাইলি সেনা সদস্যকে গুলি করে হত্যা করে।
ইসরাইলি সেনাবাহিনীর একজন উর্দ্ধতন কর্মকর্তা জানান, তারা ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই ফিলিস্তিনি গেরিলাদের সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে ইসরাইলি সেনাবাহিনী জানায়।
