‘হান্দি গান্ধি’র বিরুদ্ধে গান্ধি পরিবারের অভিযোগ
মহাত্মা গান্ধির নামে নামাঙ্কিত একটি অস্ট্রেলীয় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারত সরকার বরাবর অভিযোগ দায়ের করেছে গান্ধি পরিবার।
‘হান্দি গান্ধি’ নামের অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনে ‘গ্রেট কারিজ... নো ওরিজ’ এই শব্দবন্ধ ব্যবহার করে গোমাংসসহ বিভিন্ন ধরনের মাংস ও সবজির খাবার সরবরাহ করে থাকে।
মহাত্মা গান্ধি ফাউন্ডেশনের প্রধান ও গান্ধির নাতনী তুষার গান্ধি বলেন, এই ধরনের প্রচারণা সম্পূর্ণ আক্রমণাত্মক। এসব খাবার অবশ্যই গান্ধির মতাদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। গান্ধির নামে চালু কোনও প্রতিষ্ঠানের এসব খাবার বাজারজাতকরণ সম্পূর্ণ অনৈতিক।
তুষার গান্ধি আরও বলেন, তিনি নিরামিষ ভোজী তবে মাংসের স্বাদ গ্রহণের জন্য তিনি একবার মাংস খেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার ’হান্দি গান্ধি’ প্রতিষ্ঠান তাদের ওয়েবে মারফত তাদের খাবারের ম্যানু বাজারে ছেড়েছে এবং টেলিভিশনেও চমকপ্রদ বিজ্ঞাপন দিয়েছে। একজন পুরুষের কণ্ঠে ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ভাষা হল, ‘আমি হান্দি গান্ধি, আমার কারি খাও।’
ভারতের সংবিধানে গান্ধির নাম ব্যবহার ও ভাবমূর্তিকে সংরক্ষণের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিদেশি প্রতিষ্ঠানগুলো কখনও কখনও জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভারতের বিখ্যাত ব্যক্তি ও হিন্দু দেবতাদের ভাবমূর্তিকে ব্যবহার করে। এর ফলে কখনও অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটে।
গত মাসে হিন্দু দেবতা গনেশের ছবি বিকৃতভাবে উপস্থাপন করে একটি প্রতিষ্ঠান মদ বাজারজাত করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক আইনজীবী এক কোটি টাকার মামলা দায়ের করেন।
