২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম ওয়ার্নার ও ফক্স নিউজ নতুন চ্যানেল খুলতে চুক্তিবদ্ধ হচ্ছে

যুক্তরাষ্ট্রে টাইম ওয়ার্নার ক্যাবল খুব শীঘ্রই ফক্স নিউজ-এর সাথে একটি বিজনেস চ্যানেল চালুর জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 03:14 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এখন চ্যানেলটি সরাসরি প্রতিযোগিতা করবে সিএনবিসি চ্যানেলের সাথে। এর আগে সিএনএন টাইম ওয়ার্নারের নিজস্ব চ্যানেল থাকলেও এখন ফক্স নিউজ হবে তাদের নতুন চ্যানেল।

টাইম ওয়ার্নার ক্যাবলের একটি বর্ধিত ব্যবসায়ীক চ্যানেল হিসেবে ফক্সের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশন পেতে যাচ্ছে প্রায় ৯.৮ মিলিয়ন দর্শক। ২০০৬ সাল নাগাদ দর্শক সংখ্যা কমপক্ষে ২০ মিলিয়ন হবে বলে আশা করছেন নিউজ কর্পোরেশনের নির্বাহী।

প্রথমে ডিজিটাল চ্যানেল করার ইচ্ছে থাকলেও পরে টাইম ওয়ার্নার সে সিদ্ধান্ত বাতিল করে দেয়। কারণ, তাতে করে দর্শকের সংখ্যা দাঁড়াতো মাত্র ৪ দশমিক ৮ মিলিয়ন।

এদিকে আগামী বছর ফক্স নিউজের সম্প্রচার মেয়াদ শেষ হয়ে যাবার কথা। মিডিয়া বিশেষজ্ঞরা তাই ধারণা করছেন, ফক্স ক্যাবল অপারেটরদের চ্যানেলটি নবায়ন করার ব্যাপারে চাপ দিতে পারে। তারা আরও বলেছেন, ফক্স নিউজ হয়ত তাদের সম্প্রচার মূল্য কিছুটা বাড়িয়ে দিতে পারে।