২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দাবদাহে ৩০ জনের মৃত্যু

প্রচন্ড দাবদাহ পাকিস্তানের জনজীবন গ্রাস করে ফেলেছে। দিনে দিনে তাপমাত্রা বেড়েই চলেছে এবং কোনও কোনও এলাকায় তা ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ফারেনহাইট) পর্যন্ত উঠেছে। প্রচন্ড দাবদাহে মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পাকিস্তানের ইংরেজি দৈনিক দি নিউজ উল্লেখ করে যে, পূর্ব পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা বাড়ছে। সিন্ধু প্রদেশেই ১২ জন মারা গেছে।

সোমবার পকিস্তানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাঞ্জাব প্রদেশের ভাওয়ালে। সেখানে তাপমাত্রা পৌঁছায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (১১৮ ডিগ্রি ফারেনহাইট)।