২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরে হাঁটলে শরীরে ক্যালরি বেশি ক্ষয় হয়

সাধারণ গতিতে হাঁটার চেয়ে অপেক্ষাকৃত কম গতিতে হাটলে ক্যালরি দ্রুত ক্ষয় হয়। সেইসাথে হাঁটুর ইনজুরিও রোধ করা সম্ভব বলে কলোরাডোর একদল গবেষক জানিয়েছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 02:53 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

তারা গবেষণা করে দেখেছেন যে, যেসব স্থুলকায় নারী-পুরুষ ধীর গতিতে হাঁটেন, তাদের শরীর থেকে ক্যালরি বেশি ক্ষয় হয়। ঘন্টায় ৩ মাইল দ্রুত হাঁটার চেয়ে যারা ঘন্টায় দুই মাইল গতিতে হাঁটেন তাদের হাঁটুর ব্যথা কমে যাওয়ার সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেশী তাদের আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিও অনেকাংশে কম থাকে। ওবেসিটি রিসার্চ জার্নালের চলতি ইস্যুতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

২০ জন পুরুষ ও ২০ জন মহিলার দৈনন্দিন বাঁধা-ধরা কাজ ও হাঁটার বিভিন্ন গতি পরীক্ষা করে ক্যালরি ক্ষয়ের বিভিন্ন মাত্রা থেকে এই ধারণা পেয়েছেন। ওই ৪০ জন পরীক্ষণের মধ্যে অর্ধেক স্থুলকায় ও বাকি অর্ধেক স্বাভাবিক ওজনের ছিল।

এর কারণ হিসেবে তারা দেখেছেন যে, স্থুলদের পা ও কোমর ভারী হওয়ায় হাঁটার সময় তাদের শরীরে এক ধরণের দুলুনীর সৃষ্টি হয়। আর এটিই ক্যালরি বেশি ক্ষয় করতে সহায়ক ভূমিকা পালন করে।

তারা আরও দেখেছেন, দ্রুত হাটলে হাটুর ওপর চাপ পড়ে আর্থ্রাইটিস বা হাটুর ইনজুরির সমস্যা হয়ে থাকে। তাই গবেষকরা সুস্বাস্থের জন্য ধীরে হাঁটা ও একই সাথে সাঁতার, সাইক্লিং ইত্যাদির ওপর গুরুত্ব দেন।