২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইসের বক্তব্য প্রত্যখ্যান করেছে সৌদিআরব

গণতান্ত্রিক সংস্কার সাধন এবং তিন রাজনৈতিক কারাবন্দির মুক্তির ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস যে আবেদন জানিয়েছেন সৌদিআরব তা প্রত্যাখান করেছে। মধ্যপ্রাচ্যে সফররত রাইস সোমবার কায়রোতে এক ভাষণে এ আবেদন জানিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

রাইসের সৌদিআরব সফরের কথা রয়েছে এবং সেখানে তিনি সৌদি যুবরাজ আব্দুল্লাহ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের সাথে সাক্ষাত করবেন।

প্রিন্স সৌদ রাইসের বক্তব্যের সমালোচনা করে বলেন, সৌদিআরবে গণতান্ত্রিক সংস্কার প্রশ্নে এদেশের নাগরিকরাই সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, বিষয়টি আদালতের, সরকারের এ ব্যাপারে কিছুই করার নেই।

কায়রোতে রাইস বলেছিলেন, “সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও স্বাধীনতা প্রসঙ্গে একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। কিন্তু তাই বলে মত প্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করা যাবে না কোনও ভাবেই।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য কোনও অজুহাত দেখানোর সুযোগ নেই।”