মোশাররফের প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্র
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেছে, সন্ত্রাসীদের খুঁজে বের করা এবং তাদের বিচারের মুখোমুখি করার গুরুত্ব যে কি তা প্রেসিডেন্ট মোশাররফ সঠিকভাবেই উপলব্ধি করেছেন।
ওসামা বিন লাদেন যেসব দেশে লুকিয়ে থাকতে পারেন বলে সিআইএ পরিচালক পোর্টার গস মনে করেন, সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র শতভাগ সহযোগিতা পাচ্ছে কি না, সে প্রশ্নে হোয়াইট হাউস-এর প্রেস সচিব স্কট ম্যাকক্লিলান বলেন, সন্ত্রাস দমনে পাকিস্তান আক্রমণাত্মক অবস্থান গ্রহণের গুরুত্ব অনুধাবন করতে পেরেছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের তাড়া করে তাদের যেকোনও পরিকল্পনা নসাৎ করে দেয়াসহ বড় কোনও আঘাত প্রতিগত করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে আসছে পাকিস্তান।
সিআইএ পরিচালক পোর্টার গস সম্প্রতি জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিন লাদেন লুকিয়ে আছেন।
তিনি আল-কায়েদা ও তালিবান সন্ত্রাসীদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করার জন্য পাকিস্তানের ও মোশাররফরে প্রশংসা করে বলেন, পাকিস্তান সন্ত্রাস দমন অভিযানে প্রশংসা করে পাকিস্তানকে তাদের একজন বিশ্বস্ত বন্ধু।
