২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীন ধর্মগ্রন্থের পাঠোদ্ধারে উচ্চ প্রযুক্তির ক্যামেরা!

সিনাই মরুভূমিতে প্রাপ্ত হাজার বছরের পুরনো খ্রিস্টধর্মীয় ধর্মগ্রন্থের পাঠোদ্ধার করতে ধর্মযাজকরা উচ্চ প্রযুক্তির ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সেইন্ট ক্যাথারিনস গির্জার ধর্মযাজক আশা করছেন, হাইপারস্পেকট্রাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করে হাজার বছরের পুরনো খ্রিস্ট্রিয়ান প্রাচীন ধর্মগ্রন্থ ও দলিল দস্তাবেজ যথাযথভাবে পাঠোদ্ধার করা সম্ভব হবে। প্রাচীন এসব ধর্মগ্রন্থের মধ্যে বাইবেলের প্রাচীন সংস্করণ ‘কোডেক্স সিনাইতিকাস’ রয়েছে।

এ প্রযুক্তি ব্যবহারের ফলে লেখার ওপর আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যরে সৃষ্টি হবে এবং প্রাচীন ধর্মগ্রন্থের পাঠোদ্ধার সম্ভব হবে। অত্যাধুনিক ইমেজের ফলে প্রাচীন ওই গ্রন্থটির বিবর্ণ হয়ে যাওয়া এবং ওভাররাইটিং লেখাগুলো বোঝা সম্ভব হবে এবং প্রয়োজনে তা পুনর্মুদ্রণ করাও যাবে।

এ প্রযুক্তির মাধ্যমে ৩৩০ থেকে ৩৫০ সালের মধ্যে লিখিত আদি বাইবেলের প্রাচীন সংস্করণ ‘কোডেক্স সিনাইতিকাস’ সংশোধিত আকারে পাঠোদ্ধার সম্ভব হবে।

ধর্মযাজক ফাদার জাস্টিন বলেন,“ সংশোধিত লেখাগুলো পাঠোদ্ধার করলে আমরা দেখতে পাব প্রতিটি সংশোধনীর পেছনে কতগুলো মুল্যবোধ, নৈতিকতা এবং বিশ্বাস কাজ করছে।

ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার ধর্মযাজকেরা এবং এসব দেশের লাইব্রেরীগুলোর যৌথ প্রচেষ্টায় পাঠোদ্ধার, স্ক্যানিং করে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসার চেষ্টা হচ্ছে।