লাদেনের অবস্থান সম্পর্কে আমাদের ‘স্পষ্ট ও নির্ভরযোগ্য ধারণা’ আছে: সিআইএ প্রধান
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক পোর্টার গস বলেছেন, ওসামা বিন লাদেন কোথায় লুকিয়ে আছে সে সম্বন্ধে আমাদের ‘চমৎকার ধারণা’ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকার অন্যান্য দেশের সীমানা ও সার্বভৌমত্বকে মর্যাদা দেয় বলেই আল-কায়েদা প্রধানকে আটক করতে বাধা পেতে হচ্ছে।
গস বলেন, “সার্বভৌম কোনও রাষ্ট্রের অভয়ারণ্যে বা উপসানালয়ে হস্তক্ষেপ করতে গেলেই প্রশ্ন আসবে আন্তর্জান্তিক বিধি-নিষেধ মানার, অপর দেশের সাথে সৌজন্য দেখানোর।”
তিনি আরও বলেন, প্রয়োজনে কিভাবে অপ্রচলিত উপায়ে কাজ করা যায় তার একটা রাস্তা খোঁজে বের করতে হবে আমাদের।”
বিন লাদেন কোথায় আছেন বলে তিনি মনে করেন কিংবা কোন দেশে অবস্থান করছেন, সে ব্যাপারে তিনি অবশ্য মুখ খোলেননি। তবে মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বলে আসছে যে, পাক-আফগান সীমান্তে দুর্গম পাহাড়ী এলাকার কোথাও লাদেন আত্মগোপন করে আছেন।
