২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি

ভারতের বস্তিবাসি শিশুদের একটি প্রতিনিধি দল সরকারের কাছে শিশু শ্রম বন্ধ এবং শিশুদের জন্য পৃথক একটি মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড রিলিফ এন্ড ইউ (ক্রাই) এন্ড চেতনা আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের ২৫-৩০ সদস্যের একটি দল শনিবার শ্রম অধিদপ্তরের পরিচালক শাহিদ মাজীন এবং শ্রম মন্ত্রণালয়ের সচিব হরজোত কাউড়ের কাছে এ প্রস্তাব উত্থাপন করে। এসব শিশু বস্তিতে বসবাস করছে এবং বাঁচার তাগিদে কাজ করতে বাধ্য হচ্ছে।

প্রস্তাবে দাবি করা হয়েছে, “শিশুদের শৈশব ফিরিয়ে দিতে হবে এবং কাজের জন্য যাতে বাইরে যেতে না হয় তা নিশ্চিত করতে হবে।”

তারা আরও দাবি করেন, ১৮ বছরের নিচের বয়সীদের শিশু হিসেবে গণ্য করতে হবে এবং সরকারকে দেখাশোনার জন্য, উন্নয়নের জন্য শিশু মন্ত্রণালয় গঠন করতে হবে।

শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৬ অনুযায়ী ১৪ বছরের নিচে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে যোগদান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতে কমপক্ষে ১৭-১৮ মিলিয়ন শিশু শ্রমিক রয়েছে। এদের অধিকাংশই বাঁধা শ্রমিক যারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, চিকিৎসা,খাদ্য, শিক্ষা ও পয়:নিষ্কাশন সুবিধা থেকে বঞ্চিত।